- নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান
নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে, তার আগেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।সোমবার (১১ আগস্ট) রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, তারেক রহমানের অঙ্গীকার একটি মানবিক বৈষম্যহীন সমাজ গঠন করা। যে সমাজে কোনো নৈরাজ্য থাকবে না। যে সমাজে আইনের শাসন থাকবে, মানুষের চাকরি হবে, শিক্ষার উন্নয়ন হবে, স্বাস্থ্যের উন্নয়ন হবে, সমাজে বিশৃঙ্খলা দূর হবে। হানাহানি দূর হবে, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হবে। এটা তারেক রহমানের অঙ্গীকার।
এর আগে তিনি বড়পুকুরিয়া এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে বিএনপির ৩১ দফা নিয়ে কথা বলেন ও গণসংযোগ করেন।